Loading...
Language: Bengali
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
বিসমিল্লাহির রাহমানির রাহিম (১) কুল হুওয়াল্লাহু আহাদ। (২) আল্লাহুস-সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।
(১) বলুন, "তিনি আল্লাহ, একক, (২) আল্লাহ অমুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি, (৪) এবং তাঁর সমতুল্য কেউ নেই।" (সূরা ইখলাস ১১২: ১-৪) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার সাহাবীদের বললেন: তোমরা কি রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করতে পারো না? বিষয়টি তাদের কাছে কঠিন মনে হলো। তারা বললেন: হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আমাদের মধ্যে কে তা করতে পারে? তখন তিনি বললেন: "কুল হুওয়াল্লাহু আহাদ" সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশ।
Reference: সহীহ মুসলিম: ৮১১