Loading...
Language: Bengali
আব্দুল্লাহ ইবনে উমর (রা:) থেকে বর্ণিত: যখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার বিছানায় যেতেন, তখন তিনি বলতেন:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِى كَفَانِى وَآوَانِى وَأَطْعَمَنِى وَسَقَانِى وَالَّذِى مَنَّ عَلَىَّ فَأَفْضَلَ وَالَّذِى أَعْطَانِى فَأَجْزَلَ اَلْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، اَللَّهُمَّ رَبَّ كُلِّ شَىْءٍ وَمَلِيْكَهُ وَإِلَهَ كُلِّ شَىْءٍ أَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
আলহামদুলিল্লাহিল-লাযি কাফানি ওয়া আওয়ানি ওয়া আত'আমানি ওয়া সাকানি ওয়াল-লাযি মান্না আলাইয়া ফা-আফদালা ওয়াল-লাযি আ'তানি ফা-আজজালা আলহামদু-লিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহুম্মা রব্বা কুল্লি শাই'ইন ওয়া মালিকাহু ওয়া ইলাহা কুল্লি শাই'ইন আউযু বিকা মিনান নার।
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে যথেষ্ট দিয়েছেন, আমাকে রক্ষা করেছেন, আমাকে আহার ও পানীয় দিয়েছেন, আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাকে প্রচুর দান করেছেন। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। হে আল্লাহ! সব কিছুর রব ও মালিক, সব কিছুর ইলাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই।
Reference: সহীহ (আলবানী)। আবু দাউদ: ৫০৫৮