Loading...
Language: Bengali
উমর ইবনুল খাত্তাব (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন মুয়াজ্জিন বলে "আল্লাহু আকবার আল্লাহু আকবার", তখন যদি তোমাদের কেউ বলে "আল্লাহু আকবার আল্লাহু আকবার"; যখন মুয়াজ্জিন বলে "আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ", যদি সে বলে "আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ"; যখন মুয়াজ্জিন বলে "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ", যদি সে বলে "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ"; যখন মুয়াজ্জিন বলে "হাইয়া আলাস সালাহ", যদি সে বলে "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ"; যখন মুয়াজ্জিন বলে "হাইয়া আলাল ফালাহ", যদি সে বলে "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ"; যখন মুয়াজ্জিন বলে "আল্লাহু আকবার আল্লাহু আকবার", যদি সে বলে "আল্লাহু আকবার আল্লাহু আকবার", তারপর যখন মুয়াজ্জিন বলে "লা ইলাহা ইল্লাল্লাহ", যদি সে বলে "লা ইলাহা ইল্লাল্লাহ" এবং যদি সে অন্তর থেকে এগুলো বলে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।
Reference: মুসলিম: ৩৮৫