Loading...
Language: Bengali
যখনই আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে প্রবেশ করতেন তখন তিনি দরুদ পড়তেন। তারপর বলতেন:
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
রাব্বিগফিরলি জুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক
হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন এবং আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন।
Reference: সহীহ (আলবানী)। ইবনে মাজাহ: ২৭১