Loading...
Language: Bengali
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেন -
اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
আল্লাহুম্মা আসলিহ লি দীনী আল্লাযী হুওয়া 'ইসমাতু আমরী, ওয়া আসলিহ লি দুনইয়ায়াল্লাতী ফীহা মা'আশী, ওয়া আসলিহ লি আখিরাতী আল্লাতী ফীহা মা'আদী, ওয়াজ-'আলিল হায়াতা যিয়াদাতান লি ফী কুল্লি খায়র ওয়াজ 'আলিল মাওতা রাহাতান লি মিন কুল্লি শারর
হে আল্লাহ আমার জন্য আমার দ্বীনকে সংশোধন করে দিন যার উপর আমার সকল কাজের সফলতা নির্ভর করে, এবং আমার জন্য আমার দুনিয়াকে সংশোধন করে দিন যার মধ্যে আমার জীবিকা রয়েছে, এবং আমার জন্য আমার পরকালকে সংশোধন করে দিন যার দিকে আমি ফিরে যাব, এবং আমার জীবনকে প্রতিটি মঙ্গলের বৃদ্ধির কারণ বানিয়ে দিন এবং আমার মৃত্যুকে প্রতিটি মন্দ থেকে শান্তির কারণ বানিয়ে দিন।
Reference: মুসলিম: ২৭২০