Loading...
Language: Bengali
আবদুল্লাহ বিন উমর (রা:) বর্ণনা করেছেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অন্যতম দোয়া ছিল নিম্নরূপ -
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক, ওয়া তাহাও-ভুলি 'আফি-ইয়াতিক, ওয়া ফুজায়া-আতি নিক্বমাতিক, ওয়া জামী'ই সাখা-তিক
হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ হারিয়ে যাওয়া, আপনার নিরাপত্তার পরিবর্তন, আপনার হঠাৎ শাস্তি এবং আপনার সকল অসন্তোষ থেকে আশ্রয় চাই।
Reference: মুসলিম: ২৭৩৯