Loading...
Language: Bengali
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদিন ওয়া 'আজওয়াজিহি ওয়া জুররিয়্যাতিহি, কামা সাল্লাইতা 'আলা 'আলি 'ইব্রাহীমা। ওয়া বারিক 'আলা মুহাম্মাদিন ওয়া 'আজওয়াজিহি ওয়া জুররিয়্যাতিহি, কামা বারাকতা 'আলা 'আলি 'ইব্রাহীমা। 'ইন্নাকা হামীদুম মাজীদ
হে আল্লাহ, আপনি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর স্ত্রীগণ এবং বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহীমের পরিবারের ওপর রহমত বর্ষণ করেছেন। এবং আপনি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর স্ত্রীগণ এবং বংশধরদের ওপর বরকত নাযিল করুন যেমন আপনি ইব্রাহীমের পরিবারের ওপর বরকত নাযিল করেছেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, অতি মহিমান্বিত। আবু হামিদ (রাঃ) সাঈদী বর্ণিত: তারা জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমরা আপনার জন্য কীভাবে দরুদ পাঠ করতে পারি?” তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা বলো - (দোয়াটি উপরে উল্লেখ করা হয়েছে)
Reference: বুখারী: ৩৩৬৯