Loading...
Language: Bengali
সূরা ইখলাস ১০ বার:
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
বিসমিল্লাহির রাহমানির রাহিম। (১) কুল হুওয়াল্লাহু আহাদ। (২) আল্লাহুস-সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। (১) বলুন, "তিনি আল্লাহ, [যিনি] এক, (২) আল্লাহ, অমুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি, (৪) এবং তাঁর সমতুল্য কেউ নেই।" (সূরা ইখলাস: ১-৪) একটি সহীহ হাদিসে, মুয়াজ ইবনে আনাস (রা:) বলেছেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।
Reference: সহীহ (আলবানী)। সহীহ আল জামে: ৬৪৭২