Loading...
Language: Bengali
সালাতের ভেতরে নির্দিষ্ট আয়াতের উত্তর দেয়া, ইমাম এবং মুক্তাদি, তিলাওয়াতকারী এবং শ্রোতা উভয়ের জন্যই। #২ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সূরা রহমানের এই আয়াতটির উত্তর দিতে বলেছেন: 'ফাবি আইয়্যি আলা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান'। যার অর্থ: অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এর উত্তরে বলতে হয় - 'লা বিশাইয়িম মিন নি'আমিকা রাব্বানা নুকাযিিবু ফালাকাল হামদ' যার অর্থ: হে আমাদের রব! আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, এবং সমস্ত প্রশংসা কেবল আপনারই। উল্লেখ্য যে, সূরা তীনের শেষে 'বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন' বলা এবং সূরা মুরসালাতের শেষে 'আমান্না বিল্লাহ' বলা এবং সূরা বাকারার শেষে 'আমিন' বলা - এই বর্ণনাগুলো দুর্বল।
Reference: সহীহ (আলবানী)। আবু দাউদ: ৮৮৪