Loading...
Language: Bengali
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যদি কোনো বান্দা কোনো পাপ করে, তারপর সঠিকভাবে ওযু করে, তারপর উঠে দাঁড়ায় এবং দুই রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন।" তারপর তিনি এই আয়াতটি পাঠ করেন –
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ ﴿١٣٥﴾ أُولَٰئِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ ﴿١٣٦﴾
ওয়াল্লাযীনা ইযা ফা'আলূ ফাহিশাতান আও যালামূ আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারূ লিযুনূবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনূবা ইল্লাল্লাহু ওয়া লাম ইউসিররূ 'আলা মা ফা'আলূ ওয়া হুম ইয়া'লামূন।
(১৩৫) এবং তারা সেই সব লোক, যারা যখন কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে, তখন আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে - আর আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? - এবং তারা জেনে-শুনে তাদের কৃতকর্মে অটল থাকে না। (১৩৬) এদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে; এবং [সৎ] কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। (সূরা আল ইমরান ৩:১৩৫-১৩৬)
Reference: সহীহ (আলবানী)। আবু দাউদ: ১৫২১