Loading...
Language: Bengali
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন সফরে থাকতেন তখন এই দোয়াটি পাঠ করতেন:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِيْ هَذَا مِنَ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اَللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اَللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اَللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا
আল্লাহুম্মা ইন্নি আস’আলুকা ফি সাফারি হাজা মিনাল-বিররি ওয়াত-তাকওয়া, ওয়া মিনাল-‘আমালি মা তারদা। আল্লাহুম্মা হাউউইন ‘আলাইনাল-মাসিরা, ওয়াতউই ‘আন্না বু‘দাল-আরদ। আল্লাহুম্মা আনতাস-সাহিবু ফিস সাফারি ওয়াল-খালিফাতু ফিল-আহলি। আল্লাহুম্মা আসহাবনা ফি সাফারিনা ওয়াখলুফনা ফি আহলিনা
হে আল্লাহ, আমি আপনার কাছে আমার এই সফরে কল্যান ও তাকওয়া এবং এমন আমল চাই যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আমাদের জন্য পথ সহজ করুন এবং আমাদের জন্য জমির দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি যাত্রায় সঙ্গী এবং পরিবারের অভিভাবক। হে আল্লাহ, আমাদের যাত্রায় আমাদের সাথে থাকুন এবং আমাদের পরিবারের যত্ন নিন।
Reference: সহীহ (আলবানী)। তিরমিযী: ৩৪৪৭