Loading...
Language: Bengali
আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) বলেছেন -
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ﴿٤﴾ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾
ইন্নাআ আনযালনাহু ফী লাইলাতিল-ক্বাদর। ওয়া মাআ আদরাকা মা লাইলাতুল-ক্বাদর। লাইলাতুল-ক্বাদরি খাইরুম-মিন আলফি শাহর। তানাযযালুল-মালা-ইকাতু ওয়ার-রূহু ফীহা বি-ইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাত্বলাইল-ফাজর।
(১) নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআন নাযিল করেছি। (২) আর কদরের রাত সম্পর্কে আপনি কি জানেন? (৩) কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। (৪) সে রাতে ফেরেশতারা এবং রুহ (জিবরাঈল) তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজের জন্য অবতীর্ণ হন। (৫) শান্তিময় সেই রাত, ফজর উদয় পর্যন্ত।
Reference: সূরা আল-কদর ৯৭:১-৫