Loading...
Language: Bengali
اَللَّهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَحْمَانُ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرَحِيْمَهُمَا تُعْطِيْهِمَا مَنْ تَشَاءُ وَتَمْنَعُ مِنْهُمَا مَنْ تَشَاءُ ارْحَمْنِيْ رَحْمَةً تُغْنِيْنِيْ بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
আল্লহুম্মা মালিকাল-মুলকি তু’তিল-মুলকা মান তাশা’উ, ওয়া তানযি’উল-মুলকা মিমমান তাশা’উ, ওয়া তু’ইজ্জু মান তাশা’উ ওয়া তুযিল্লু মান তাশা’উ, বি ইয়াদিকাল-খাইরু ইন্নাকা ’আলা কুল্লি শাই’ইন কদির, রহমানুদ-দুনিয়া ওয়াল-আখিরাতি ওয়া রহিমাহুমা, তু’তিহিমা মান তাশা’উ, ওয়া তামনা’উ মিনহুমা মান তাশা’-উর’হামনি রহমাতান তুগনিনি বিহা ’আন রহমাতি মান সিওয়াক
হে আল্লাহ, রাজত্ব ও কর্তৃত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে চান সম্মান দান করেন এবং যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই সমস্ত কল্যাণ। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। দুনিয়া ও আখিরাতের রহমান ও রহিম, আপনি যাকে চান তা দান করেন এবং যার কাছ থেকে চান তা রোধ করেন। আমার প্রতি এমন রহমত করুন যা আমাকে আপনি ছাড়া অন্যদের রহমত থেকে অমুখাপেক্ষী করে দেয়।
Reference: হাসান (আলবানী)। সহীহুত তারগীব: ১৮২১