Loading...
Language: Bengali
রাসূল (সাঃ) বলেছেন, যদি কেউ কোনো শত্রু বা ক্ষমতাশীন ব্যক্তির মুখোমুখি হতে ভয় পায় তবে তার বলা উচিত:
اَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ كُنْ لِي جَارًا مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلَائِقِكَ (وَمِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيْعًا) أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلَا إِلٰهَ إِلَّا أَنْتَ
আল্লাহুম্মা রব্বাস-সামাওয়াতিস-সাব'ই, ওয়া রব্বাল-'আরশিল-'আজীম, কুন লি জিরান মিন [এখানে সেই ব্যক্তির নাম বলুন], ওয়া 'আহজাবিহি মিন খালা'ইকিকা, 'আন ইয়াফরুতা 'আলাইয়্যা 'আহাদুন মিনহুম 'আও ইয়াতগা, 'আজ্বা জিরুকা, ওয়া জাল্লা সানা'উকা, ওয়া লা ইলাহা ইল্লা আনতা
হে আল্লাহ, সাত আসমানের রব, মহান আরশের রব, আপনি আমার জন্য [অমুকের] এবং আপনার সৃষ্টির মধ্যে তার সাহায্যকারীদের বিরুদ্ধে সহায় হোন, যাতে তাদের কেউ আমার ওপর অন্যায় না করে বা সীমা লঙ্ঘন না করে। আপনার আশ্রয় শক্তিশালী এবং আপনার প্রশংসা মহান। আপনি ছাড়া কোন ইলাহ নেই।
Reference: সহীহ (আলবানী)। সহীহ আত-তারগীব: ২২৩৭, আদাবুল মুফরাদ: ৭০৭