Loading...
Language: Bengali
রাসূলুল্লাহ (সাঃ) বাহনে ওঠার সময় 'বিসমিল্লাহ' বলতেন, এবং ওঠার পর বাকি দোয়াটি বলতেন:
اَلْحَمْدُ لِلَّهِ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، (لَا إِلَهَ إِلَّا أَنْتَ) سُبْحَانَكَ، إِنِّي ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ
আলহামদু লিল্লাহ। সুবহানাল-লাজি সাখখারা লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। আলহামদু লিল্লাহ, আলহামদু লিল্লাহ, আলহামদু লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, (লা ইলাহা ইল্লা আনতা) সুবহানাকা ইন্নি জলামতু নাফসি ফাগফির লি, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ-জুনুবা ইল্লা আনতা
সমস্ত প্রশংসা আল্লাহর। পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। এবং নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করব। সমস্ত প্রশংসা আল্লাহর (৩ বার), আল্লাহ মহান (৩ বার), আপনি পবিত্র। হে আল্লাহ, আমি আমার নিজের ওপর জুলুম করেছি। আমাকে ক্ষমা করুন, কারণ নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করে না।
Reference: সহীহ। তিরমিযীঃ ৩৪৪৬