Loading...
Language: Bengali
আনাস ইবনে মালিক (রাঃ) বর্ণিত: তিনি বলেন, "আমরা আল্লাহর রাসূল (সাঃ)-এর সাথে ছিলাম, একপর্যায়ে আমাদের ওপর বৃষ্টি শুরু হলো। তখন আল্লাহর রাসূল (সাঃ) তাঁর কাপড়ের কিছু অংশ তুলে ধরলেন যাতে বৃষ্টির পানি তাঁর গায়ে পড়ে। আমরা জিজ্ঞাসা করলাম, 'হে আল্লাহর রাসূল! আপনি এমনটি কেন করলেন?' তিনি বললেন, 'এটি সদ্য তার মহান রবের কাছ থেকে এসেছে!'"
Reference: মুসলিম: ৮৯৮