Loading...
Language: Bengali
সূরা ফাতিহা
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
(১) বিসমিল্লাহির রাহমানির রাহিম। (২) আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামিন। (৩) আর-রাহমানির-রাহিম। (৪) মালিকি ইয়াওমিদ-দিন। (৫) ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ঈন। (৬) ইহদিনাস-সিরাতাল-মুস্তাকিম। (৭) সিরাতাল-্লাজিনা আন'আমতা 'আলাইহিম গাইরিল-মাগদুবি 'আলাইহিম ওয়া লাদ-দাল্লিন
(১) শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (২) যাবতীয় প্রশংসা আল্লাহ তা'আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। (৩) যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। (৪) যিনি বিচার দিনের মালিক। (৫) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। (৬) আমাদেরকে সরল পথ দেখাও। (৭) সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। (সূরা ফাতিহা: ১-৭) আসওয়াদ (রাঃ) বর্ণিত: আমি আয়েশা (রাঃ)-কে বিষাক্ত কামড়ের (সাপ বা বিচ্ছুর কামড়) জাড়ফুঁক (রুকইয়া) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, "নবী (সাঃ) বিষাক্ত কামড়ের জন্য রুকইয়া করার অনুমতি দিয়েছেন।"
Reference: বুখারীঃ ৫৭৪১