Loading...
Language: Bengali
باِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا يُشْفَى (بِهِ) سَقِيْمُنَا بِإِذْنِ رَبِّنَا
বিসমিল্লাহি, তুরবাতু আরদিনা, বিরিকাতি বা'দিনা, ইউশফা (বিহি) সাকিমুনা, বি ইজনি রাব্বিনা
আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি এবং আমাদের কারো লালা, আমাদের রাব্বের হুকুমে আমাদের রোগীদের সুস্থ করে। আয়েশা (রাঃ) বলেন, শরীরের কোনো অংশে রোগ, ব্যথা বা ক্ষত হলে রাসূলুল্লাহ (সাঃ) তাঁর শাহাদাত আঙুল মাটিতে রাখতেন এবং তা তুলে এই দোয়া পাঠ করতেন। অন্য বর্ণনায় আছে, তিনি আঙুলে মুখের সামান্য লালা লাগাতেন এবং আঙুল মাটিতে রেখে তারপর ব্যথার স্থানে রাখতেন এবং এই দোয়া বলতেন।
Reference: বুখারী: ৫৭৪৫, মুসলিম: ২১৯৪