Loading...
Language: Bengali
بِسْمِ اللَّهِ أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اَللَّهُ يَشْفِيكْ، بِسْمِ اللَّهِ أَرْقِيْكَ
বিসমিল্লাহি আরকিক, মিন কুল্লি শাইয়িন ইউ'জিক, মিন শাররি কুল্লি নাফসিন আও 'আইনিন হাসিদিন। আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক
আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ফুঁক করছি, তোমাকে কষ্ট দেয় এমন সব কিছু থেকে, প্রত্যেক প্রাণীর অনিষ্ট থেকে অথবা হিংসুক চোখের (বদনজরের) অনিষ্ট থেকে, আল্লাহ তোমাকে সুস্থ করুন। আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ফুঁক করছি। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, জিবরাঈল (আঃ) আল্লাহর রাসূল (সাঃ)-এর কাছে এলেন (তিনি তখন জ্বরে আক্রান্ত ছিলেন)। জিবরাঈল (আঃ) বললেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থ? তিনি বললেন: হ্যাঁ। তখন তিনি উপরের কথাগুলো বললেন।
Reference: মুসলিম: ২১৮৬