Loading...
Language: Bengali
الم ﴿١﴾ ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ ﴿٢﴾ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ ﴿٣﴾ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ ﴿٤﴾ أُولَـٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿٥﴾
আলিফ-লাম-মীম। যালিকাল-কিতাবু লা রাইবা ফীহ; হুদাল-লিল-মুত্তাক্বীন। আল্লাযীনা ইউ'মিনূনা বিল-গাইবি ওয়া ইউক্বীমূনাস-সালাতা ওয়া মিম্মা রাযাক্বনাহুম ইউনফিক্বূন। ওয়াল্লাযীনা ইউ'মিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিকা ওয়া বিল-আখিরাতি হুম ইউক্বিনূন। উলাইকা 'আলা হুদাম-মির-রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল-মুফলিহূন।
(১) আলিফ, লাম, মীম। (২) এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হেদায়েত - (৩) যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, (৪) এবং যারা বিশ্বাস করে যা আপনার প্রতি নাযিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাযিল করা হয়েছে, এবং আখেরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। (৫) তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের ওপর আছে এবং তারাই সফলকাম। (সূরা বাকারা: ১-৫)
Reference: সূরা বাকারাহ ২: ১-৫