Loading...
Language: Bengali
وَإِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَاحِدٌ ۖ لَّا إِلَـٰهَ إِلَّا هُوَ الرَّحْمَـٰنُ الرَّحِيمُ ﴿١٦٣﴾ إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنفَعُ النَّاسَ وَمَا أَنزَلَ اللَّـهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ ﴿١٦٤﴾
ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ; লা ইলাহা ইল্লা হুওয়ার-রহমানুর-রহীম। ইন্না ফী খালক্বিস-সামাওয়াতি ওয়াল-আরদি ওয়াখতিলাফিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াল-ফুলকিল-লাতী তাজরী ফিল-বাহরি বিমা ইয়ানফা'উন-নাসা ওয়া মা আনযালাল্লাহু মিনাস-সামাই মিন মাইন ফা-আহইয়া বিহিল-আরদা বা'দা মাওতিহা ওয়া বাস্সা ফীহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরীফির-রিয়াহি ওয়াস-সাহাবিল-মুসাখখারি বাইনাস-সামাই ওয়াল-আরদি লা-আয়াতিল-লিক্বাওমিল-ইয়া'ক্বিলূন।
(১৬৩) আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। (১৬৪) নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি, রাত ও দিনের বিবর্তন, মানুষের উপকারে সমুদ্রে চলাচলকারী নৌযানসমূহ, আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করেন তা দিয়ে মৃত জমিনকে সজীব করা এবং তাতে ছড়িয়ে দেওয়া সব রকমের জীবজন্তু, আর বাতাসের দিক পরিবর্তন এবং আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত মেঘমালার মধ্যে বুদ্ধিমান কওমের জন্য নিদর্শন রয়েছে।
Reference: সূরা বাকারাহ ২: ১৬৩-১৬৪