Loading...
Language: Bengali
اللّٰهُ لَآ إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُۥ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيمُ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল-হাইয়্যুল-ক্বাইয়্যূম; লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম; লাহু মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল-আরদ; মান যাল-লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইযনিহ; ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা বিশাইইম-মিন 'ইলমিহী ইল্লা বিমা শাআ; ওয়াসি'আ কুরসিয়্যুহুস-সামাওয়াতি ওয়াল-আরদা ওয়া লা ইয়াঊদুহু হিফযুহুমা; ওয়া হুওয়াল-'আলিয়্যুল-'আযীম।
(২৫৫) আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। কে আছে এমন যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। আর যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর কুরসি আসমান ও জমিনব্যাপী পরিব্যাপ্ত। আর এ দুটির রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। আর তিনি সুউচ্চ, মহামহিম।
Reference: সূরা বাকারাহ ২: ২৫৫