Loading...
Language: Bengali
لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٢٨٤﴾ آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّـهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿٢٨٥﴾ لَا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٢٨٦﴾
লিল্লাহি মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল-আরদ; ওয়া ইন তুবদূ মা ফী আনফুসিকুম আও তুখফূহু ইউহাসিবকুম বিহিল-লাহ; ফাইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউ'আয্যিবু মান ইয়াশাউ; ওয়াল্লাহু 'আলা কুল্লি শাইইন ক্বদীর। আমানার-রাসূলু বিমা উনযিলা ইলাইহি মির-রাব্বিহী ওয়াল-মু'মিনূন; কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী লা নুফার্রিক্বু বাইনা আহাদিম-মির-রুসুলিহ; ওয়া ক্বালূ সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল-মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা; লাহা মা কাসাবাত ওয়া 'আলাইহা মাক্তাসাবাত; রাব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতা'না; রাব্বানা ওয়া লা তাহমিল 'আলাইনা ইসরান কামা হামালতাহু 'আলাল-লাযীনা মিন ক্বাবলিনা; রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাক্বাতা লানা বিহ; ওয়া'ফু 'আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা; আনতা মাওলানা ফানসুরনা 'আলাল-ক্বাওমিল-কাফিরীন।
(২৮৪) আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই। তোমাদের মনে যা আছে তা যদি তোমরা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তার হিসাব তোমাদের কাছ থেকে নেবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। (২৮৫) রাসূল তার রবের পক্ষ থেকে যা তার ওপর নাযিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে এবং মুমিনরাও। সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের প্রতি। (তারা বলে,) "আমরা তাঁর রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না।" আর তারা বলে, "আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।" (২৮৬) আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা ভালো উপার্জন করে তা তার জন্যই এবং সে যা মন্দ উপার্জন করে তা তার ওপরই বর্তায়। "হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই বা ভুল করি তবে আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের রব! আর আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের রব! আর আপনি আমাদের ওপর এমন ভার অর্পণ করবেন না যা বহন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের মাফ করে দিন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।"
Reference: সূরা বাকারাহ ২: ২৮৪-২৮৬