Loading...
Language: Bengali
إِنَّ رَبَّكُمُ اللَّـهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّـهُ رَبُّ الْعَالَمِينَ ﴿٥٤﴾ ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ ﴿٥٥﴾ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّـهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ ﴿٥٦﴾
ইন্না রাব্বাকুমুল্লাহুল-লাযী খালাক্বাস-সামাওয়াতি ওয়াল-আরদা ফী সিত্তাতি আইয়্যামিন সুম্মাস্তাওয়া 'আলাল-'আরশি ইউগশিল-লাইলান-নাহারা ইয়াতলুবুহু হাসিসান ওয়াশ-শামসা ওয়াল-ক্বামারা ওয়ান-নুজূমা মুসাখখারাতিম-বি-আমরিহ; আলা লাহুল-খালক্বু ওয়াল-আমর; তাবারাকাল্লাহু রাব্বুল-'আলামীন। উদ'ঊ রাব্বাকুম তাদার্রু'আন ওয়া খুফইয়াহ; ইন্নাহু লা ইউহিব্বুল-মু'তাদীন।
(৫৪) নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের ওপর উঠেছেন। তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দেন, যা একে দ্রুত অনুসরণ করে; আর সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি তাঁর আদেশের অনুগত। জেনে রেখো, সৃষ্টি ও আদেশ তাঁরই। সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময়! (৫৫) তোমরা তোমাদের রবকে বিনীতভাবে ও গোপনে ডাকো; নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। (৫৬) আর জমিনে শান্তি স্থাপনের পর তাতে ফাসাদ (বিপর্যয়) সৃষ্টি করো না। আর তাঁকে ভয় ও আশার সাথে ডাকো। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।
Reference: সূরা আল-আরাফ ৭: ৫৪-৫৬