Loading...
Language: Bengali
وَالصَّافَّاتِ صَفًّا ﴿١﴾ فَالزَّاجِرَاتِ زَجْرًا ﴿٢﴾ فَالتَّالِيَاتِ ذِكْرًا ﴿٣﴾ إِنَّ إِلَـٰهَكُمْ لَوَاحِدٌ ﴿٤﴾ رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ﴿٥﴾ إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ ﴿٦﴾ وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ ﴿٧﴾ لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ ﴿٨﴾ دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ ﴿٩﴾ إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ ﴿١٠﴾
ওয়াস-সাফফাতি সফ্ফা। ফায-যাজিরাতি যাজরা। ফাত-তালিয়াতি যিকরা। ইন্না ইলাহাকুম লা-ওয়াহিদ। রাব্বুস-সামাওয়াতি ওয়াল-আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল-মাশারিক্ব।
(১) কসম তাদের, যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান। (২) কসম তাদের, যারা কঠোরভাবে ধমক প্রদানকারী। (৩) কসম তাদের, যারা জিকির তেলাওয়াতকারী। (৪) নিশ্চয়ই তোমাদের ইলাহ এক। (৫) যিনি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব এবং উদয়াচলসমূহের রব। (৬) নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি। (৭) এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। (৮) তারা ঊধ্বজগতের ফেরেশতাদের কথা শুনতে পারে না এবং সব দিক থেকে তাদের প্রতি (অগ্নিশিখা) নিক্ষেপ করা হয়। (৯) বিতাড়নের জন্য; এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। (১০) তবে কেউ যদি চুরির দায়ে কোনো কথা ছোঁ মেরে শুনে ফেলে, তবে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু নেয়।
Reference: সূরা আস-সাফফাত ৩৭: ১-১০