Loading...
Language: Bengali
لَوْ أَنزَلْنَا هَـٰذَا الْقُرْآنَ عَلَىٰ جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّـهِ ۚ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ﴿٢١﴾ هُوَ اللَّـهُ الَّذِي لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَـٰنُ الرَّحِيمُ ﴿٢٢﴾ هُوَ اللَّـهُ الَّذِي لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّـهِ عَمَّا يُشْرِكُونَ ﴿٢٣﴾ هُوَ اللَّـهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٢٤﴾
লাও আনযালনা হাযাল-ক্বুরআনা 'আলা জাবালিল্লারাআইতাহু খাশি'আম-মুতাসাদ্দি'আম-মিন খাশইয়াতিল্লাহ। হুওয়াল্লাহুল-লাযী লা ইলাহা ইল্লা হুওয়া 'আলিমুল-গাইবি ওয়াশ-শাহাদাহ; হুওয়ার-রহমানুর-রহীম। হুওয়াল্লাহুল-লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল-মালিকুল-ক্বুদ্দূসুস-সালামুল-মু'মিনুল-মুহাইমিনুল-'আযীযুল-জাব্বারুল-মুতাকাব্বির; সুবহানাল্লাহি 'আম্মা ইউশরিকূন। হুওয়াল্লাহুল-খালিক্বুল-বারিউল-মুসাওওয়িরু লাহুল-আসমাউল-হুসনা; ইউসাব্বিহু লাহু মা ফিস-সামাওয়াতি ওয়াল-আরদ; ওয়া হুওয়াল-'আযীযুল-হাকীম।
(২১) যদি আমি এই কুরআন কোনো পাহাড়ের ওপর নাযিল করতাম, তবে তুমি তাকে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হতে দেখতে। আর আমি মানুষের জন্য এসব দৃষ্টান্ত বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে। (২২) তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই; তিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। (২৩) তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই; তিনি প্রকৃত মালিক, মহাপবিত্র, সলিল নিরাপত্তা, নিরাপত্তাদাতা, রক্ষক, পরাক্রমশালী, প্রবল, অহংকারের অধিকারী। তারা যা শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র। (২৪) তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবক, রূপকার; সকল সুন্দর নাম তাঁরই। আসমান ও জমিনে যা কিছু আছে, সবই তাঁর তাসবিহ পাঠ করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Reference: সূরা হাশর ৫৯: ২১-২৪