Loading...
Language: Bengali
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا ﴿١﴾ يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ ۖ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًا ﴿٢﴾ وَأَنَّهُ تَعَالَىٰ جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا ﴿٣﴾ وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّـهِ شَطَطًا ﴿٤﴾ وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّـهِ كَذِبًا ﴿٥﴾ وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا ﴿٦﴾ وَأَنَّهُمْ ظَنُّوا كَمَا ظَنَنتُمْ أَن لَّن يَبْعَثَ اللَّـهُ أَحَدًا ﴿٧﴾ وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا ﴿٨﴾ وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا ﴿٩﴾
বিসমিল্লাহির-রহমানির-রহীম। ক্বুল ঊহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা'আ নাফারুম-মিনাল-জিন্নি ফাক্বালূ ইন্না সামি'না ক্বুরআনান 'আজাবা। ইয়াহদী ইলার-রুশদি ফাআমান্না বিহী ওয়া লান নুশরিকা বি-রাব্বিনা আহাদা। ওয়া আন্নাহু তা'আলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়া লা ওয়ালাদা।
(১) বলো, আমার প্রতি ওহি নাযিল হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে এবং বলেছে, 'আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি, (২) যা সঠিক পথের দিকে পরিচালিত করে। তাই আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। (৩) আর আমাদের রবের মর্যাদা সুউচ্চ; তিনি কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। (৪) আর আমাদের নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অতিরঞ্জিত কথা বলত। (৫) আর আমরা মনে করতাম যে, মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না। (৬) অথচ মানুষের মধ্য থেকে কিছু লোক জিনদের মধ্য থেকে কিছু লোকের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার ও পাপ বাড়িয়ে দিত। (৭) আর তারা ধারণা করেছিল যেমন তোমরা ধারণা করেছ যে, আল্লাহ কাউকে (রাসূল হিসেবে) পাঠাবেন না। (৮) আর আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দিয়ে পরিপূর্ণ। (৯) আর আগে আমরা সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার জন্য ওৎ পেতে থাকা জ্বলন্ত উল্কাপিণ্ড পাবে।
Reference: সূরা জিন ৭২: ১-৯