Loading...
Language: Bengali
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّـهِ قَدْ ضَلُّوا ضَلَالًا بَعِيدًا ﴿١٦٧﴾ إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّـهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا ﴿١٦٨﴾ إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّـهِ يَسِيرًا ﴿١٦٩﴾ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الرَّسُولُ بِالْحَقِّ مِن رَّبِّكُمْ فَآمِنُوا خَيْرًا لَّكُمْ ۚ وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَكَانَ اللَّـهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٧٠﴾ يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّـهِ إِلَّا الْحَقَّ ۚ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّـهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِّنْهُ ۖ فَآمِنُوا بِاللَّـهِ وَرُسُلِهِ ۖ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ ۚ انتَهُوا خَيْرًا لَّكُمْ ۚ إِنَّمَا اللَّـهُ إِلَـٰهٌ وَاحِدٌ ۖ سُبْحَانَهُ أَن يَكُونَ لَهُ وَلَدٌ ۘ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَكَفَىٰ بِاللَّـهِ وَكِيلًا ﴿١٧١﴾ لَّن يَسْتَنكِفَ الْمَسِيحُ أَن يَكُونَ عَبْدًا لِّلَّـهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ ۚ وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا ﴿١٧٢﴾ فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِ ۖ وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ اللَّـهِ وَلِيًّا وَلَا نَصِيرًا ﴿١٧٣﴾
ইন্নাল-লাযীনা কাফারূ ওয়া সাদ্দূ 'আন সাবীলিল্লাহি ক্বাদ দাল্লূ দালালাম-বা'ঈদা। ইন্নাল-লাযীনা কাফারূ ওয়া যালামূ লাম ইয়াকুনিল্লাহু লিইয়াগফিরা লাহুম ওয়া লা লিইয়াহদিয়াহুম তরীক্বা। ইল্লা তারীক্বা জাহান্নামা খালিদীনা ফীহা আবাদা। ইয়া আইয়্যুহান-নাসু ক্বাদ জাআকুর-রাসূলু বিল-হাক্বক্বি মির-রাব্বিকুম ফা-আমিনূ খাইরাল-লাকুম। ইন্নামাল-মাসীহু 'ঈসাবনু মারইয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলক্বাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম-মিনহ; ফাআমিনূ বিল্লাহি ওয়া রুসুলিহী ওয়া লা তাক্বূলূ সালাসাতান; ইনতাহূ খাইরাল-লাকুম।
(১৬৭) নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, তারা সুদূর বিভ্রান্তিতে পথভ্রষ্ট হয়েছে। (১৬৮) নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথও দেখাবেন না। (১৬৯) জাহান্নামের পথ ছাড়া, যেখানে তারা চিরকাল থাকবে। আর এটি আল্লাহর জন্য সহজ। (১৭০) হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে রাসূল তোমাদের কাছে সত্য নিয়ে এসেছেন, তাই তোমরা ঈমান আনো, এটি তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি তোমরা কুফরি করো, তবে আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (১৭১) হে কিতাবিগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বোলো না। মরিয়ম-তনয় ঈসা মসিহ তো কেবল আল্লাহর রাসূল এবং তাঁর বাণী যা তিনি মরিয়মের কাছে পাঠিয়েছিলেন এবং তাঁর পক্ষ থেকে এক রুহ। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনো এবং বোলো না, "তিন"। বিরত হও, এটি তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তো কেবল এক ইলাহ। তিনি সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। (১৭২) মসিহ আল্লাহর বান্দা হতে কখনো লজ্জাবোধ করেন না এবং ঘনিষ্ঠ ফেরেশতারাও না। আর যে তাঁর ইবাদত করতে লজ্জাবোধ করে এবং অহংকার করে, তিনি অচিরেই তাদের সবাইকে তাঁর কাছে সমবেত করবেন। (১৭৩) অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদের প্রতিদান পূর্ণমাত্রায় দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরো বাড়িয়ে দেবেন। আর যারা লজ্জাবোধ করেছে ও অহংকার করেছে, তিনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আর তারা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।
Reference: সূরা আন-নিসা ৪: ১৬৭-১৭৩