Loading...
Language: Bengali
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বলতে শুনলেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ اَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশ-হাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল-আহাদুস-সামাদুল-লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ
হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, এই সাক্ষ্য দিয়ে যে আপনিই আল্লাহ। আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, একমাত্র ইলাহ, সৃষ্টির অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমকক্ষ কেউ নেই। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: 'সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম দিয়ে ডেকেছে, যা দিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন, এবং যা দিয়ে চাওয়া হলে তিনি দেন।'
Reference: সহীহ (আলবানী)। আবু দাউদ: ১৪৯৩