Loading...
Language: Bengali
قُلِ ادْعُوا اللَّـهَ أَوِ ادْعُوا الرَّحْمَـٰنَ ۖ أَيًّا مَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا ﴿١١٠﴾ وَقُلِ الْحَمْدُ لِلَّـهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُن لَّهُ وَلِيٌّ مِّنَ الذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًا ﴿١١١﴾
ক্বুলিদ'ুল্লাহা আওয়িদ'উর-রহমানা আইয়্যাম-মা তাদ'ঊ ফালাহুল-আসমাউল-হুসনা; ওয়া লা তাজহার বি-সালাতিকা ওয়া লা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবীলা। ওয়া ক্বুলিল-হামদু লিল্লাহিল-লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল-লাহু শারীকুন ফিল-মুলকি ওয়া লাম ইয়াকুল-লাহু ওয়ালিয়্যুম-মিনাজ-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা।
(১১০) বলো, "তোমরা 'আল্লাহ' নামে ডাকো বা 'রহমান' নামে ডাকো, যে নামেই ডাকো না কেন, তাঁর জন্যই তো সব সুন্দর নাম।" আর তুমি তোমার নামাজে বেশি উচ্চস্বরে কিরাত পড়ো না এবং খুব চুপিচুপিও পড়ো না; বরং এ দুয়ের মাঝখানের পথ অবলম্বন করো। (১১১) আর বলো, "প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তাঁর রাজত্বে কোনো শরিক নেই এবং তিনি দুর্বলতার কারণে কোনো অভিভাবকের মুখাপেক্ষী নন।" আর তুমি সসম্ভ্রমে তাঁর মাহাত্ম্য ঘোষণা করো।
Reference: সূরা বনী ইসরাঈল ১৭: ১১০-১১১