Loading...
Language: Bengali
هَـٰذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ۖ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّن نَّارٍ يُصَبُّ مِن فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ ﴿١٩﴾ يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ ﴿٢٠﴾ وَلَهُم مَّقَامِعُ مِنْ حَدِيدٍ ﴿٢١﴾ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا مِنْ غَمٍّ أُعِيدُوا فِيهَا وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ ﴿٢٢﴾
হাযানি খাসমানিখ-তাসামূ ফী রাব্বিহিম ফাল্লাযীনা কাফারূ ক্বুত্তি'আত লাহুম সিয়াবুম-মিন নারিন ইউসাব্বু মিন ফাওক্বি রুঊসিহিমুল-হামীম। ইউশারু বিহী মা ফী বুতূনিহিম ওয়াল-জুলূদ। ওয়া লাহুম মাক্বামি'উ মিন হাদীদ। কুল্লামা আরাদূ আন ইয়াখরুজূ মিনহা মিন গাম্মিন উ'ঈদূ ফীহা ওয়া যূক্বূ 'আযাবাল-হারীক্ব।
(১৯) এই দুটি বিবদমান পক্ষ, তারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। (২০) যার ফলে তাদের পেটে যা আছে এবং চামড়া গলে যাবে। (২১) আর তাদের (শাস্তি দেওয়ার) জন্য থাকবে লোহার হাতুড়ি। (২২) যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে সেখান থেকে বের হতে চাইবে, তখনই তাদের সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং (বলা হবে), "স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার!"
Reference: সূরা হজ ২২: ১৯-২২