Loading...
Language: Bengali
وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَّقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ ۖ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ ۖ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُولَـٰئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍ بَعِيدٍ ﴿٤٤﴾
ওয়া লাও জা'আলনাহু ক্বুরআনান আ'জামিয়্যাল-লাক্বালূ লাওলা ফুস্সিলাত আয়াতুহু আ-আ'জামিয়্যুন ওয়া 'আরাবিয়্য; ক্বুল হুওয়া লিল্লাযীনা আমানূ হুদান ওয়া শিফা; ওয়াল্লাযীনা লা ইউ'মিনূনা ফী আযানিহিম ওয়াক্বরুন ওয়া হুওয়া 'আলাইহিম 'আমা।
(৪৪) আমি যদি একে আজমি (অ-আরবি) ভাষায় কুরআন করতাম, তবে তারা অবশ্যই বলত, "এর আয়াতগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়নি কেন? এটি কি অনারবীয় (কিতাব) আর (রাসূল) আরবীয়?" বলো, "এটি মুমিনদের জন্য হেদায়েত ও শিফা।" আর যারা ঈমান আনে না, তাদের কানে রয়েছে বধিরতা এবং এটি (কুরআন) তাদের জন্য অন্ধত্বস্বরূপ। তাদের যেন দূরবর্তী স্থান থেকে ডাকা হচ্ছে।
Reference: সূরা ফুসসিলাত ৪১:৪৪