Loading...
Language: Bengali
إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ ﴿٤٣﴾ طَعَامُ الْأَثِيمِ ﴿٤٤﴾ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿٤٥﴾ كَغَلْيِ الْحَمِيمِ ﴿٤٦﴾ خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ ﴿٤٧﴾ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ ﴿٤٨﴾ ذُقْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْكَرِيمُ ﴿٤٩﴾ إِنَّ هَـٰذَا مَا كُنتُم بِهِ تَمْتَرُونَ ﴿٥٠﴾
ইন্না শাজারাতায-যাক্বক্বূম। তা'আমুল-আসীম। কালমুহলি ইয়াগলী ফিল-বুতূন। কাগালইয়িল-হামীম। খুযূহু ফা'তিলূহু ইলা সাওয়াইল-জাহীম। সুম্মা সুব্বূ ফাওক্বা রাসিহী মিন 'আযাবিল-হামীম। যুক্ব ইন্নাকা আনতাল-'আযীযুল-কারীম।
(৪৩) নিশ্চয়ই জাক্কুম গাছ (৪৪) হবে পাপীর খাদ্য। (৪৫) গলিত তামার মতো, তা পেটের মধ্যে ফুটতে থাকবে (৪৬) ফুটন্ত পানির মতো। (৪৭) (বলা হবে), "একে ধরো এবং টেনে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। (৪৮) তারপর তার মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে শাস্তি দাও।" (৪৯) (বলা হবে), "স্বাদ গ্রহণ করো! তুমি তো ছিলে সম্মানিত, অভিজাত! (৫০) নিশ্চয়ই এটি তা-ই, যা নিয়ে তোমরা সন্দেহ করতে।"
Reference: সূরা দুখান ৪৪: ৪৩-৫০