Loading...
Language: Bengali
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿١٤﴾ إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ ۚ وَاللَّـهُ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ ﴿١٥﴾ فَاتَّقُوا اللَّـهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرًا لِّأَنفُسِكُمْ ۗ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿١٦﴾
ইয়া আইয়্যুহাল-লাযীনা আমানূ ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম 'আদুওয়্যাল-লাকুম ফাহযারূহুম; ওয়া ইন তা'ফূ ওয়া তাসফাহূ ওয়া তাগফিরূ ফাইন্নাল্লাহা গাফূরুর-রহীম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ; ওয়াল্লাহু 'ইনদাহু আজরুন 'আযীম। ফাত্তাক্বুল্লাহা মাস্তাতা'তুম ওয়াসমা'ঊ ওয়া আতী'ঊ ওয়া আনফিক্বূ খাইরাল-লি-আনফুসিকুম।
(১৪) হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর যদি তোমরা মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (১৫) তোমাদের সম্পদ ও সন্তানসন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছেই রয়েছে মহান প্রতিদান। (১৬) অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শোনো, আনুগত্য করো এবং ব্যয় করো, এটি তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর। আর যারা নিজের নফসের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম।
Reference: সূরা তাগাবুন ৬৪: ১৪-১৬