Loading...
Language: Bengali
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করতেন তা হলো -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ
লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল-মুলকু ওয়া লাহুল-হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদির
আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তিনি একমাত্র, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
Reference: হাসান (আলবানী)। তিরমিযী: ৩৫৮৫