Loading...
Language: Bengali
رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿١٩١﴾ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ﴿١٩٢﴾ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ ﴿١٩٣﴾ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ ﴿١٩٤﴾
রাব্বানা মা খালাক্বতা হাযা বাতিলান সুবহানাকা ফাক্বিনা 'আযাবান-নার। রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন-নারা ফাক্বাদ আখযাইতাহু ওয়া মা লিয্যালিমীনা মিন আনসার। রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদী লিল-ঈমানি আন আমিনূ বি-রাব্বিকুম ফাআমান্না; রাব্বানা ফাগফির লানা যুনূবানা ওয়া কাফফির 'আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফ্ফানা মা'আল-আবরার। রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা 'আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল-ক্বিয়ামাহ; ইন্নাকা লা তুখলিফুল-মী'আদ।
(১৯১) ...হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র। অতএব আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। (১৯২) হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে আগুনে প্রবেশ করাবেন, তাকে তো অপমানিতই করলেন। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। (১৯৩) হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এক আহ্বানকারীকে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি যে, 'তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো', তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের মন্দ কাজগুলো দূর করে দিন এবং নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করুন। (১৯৪) হে আমাদের রব, আপনার রাসূলদের মাধ্যমে আমাদের কাছে যা ওয়াদা করেছেন, তা আমাদের দিন এবং কিয়ামতের দিন আমাদের অপমানিত করবেন না। নিশ্চয়ই আপনি ওয়াদা খেলাফ করেন না।
Reference: সূরা আলে ইমরান ৩:১৯১-১৯৪