Loading...
Language: Bengali
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
বিসমিল্লাহির-রহমানির-রহীম। আলহামদু লিল্লাহি রাব্বিল-'আলামীন। আর-রহমানির-রহীম। মালিকি ইয়াওমিদ-দীন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ঈন। ইহদিনাস-সিরাতাল-মুস্তাক্বীম। সিরাতাল-লাযীনা আন'আমতা 'আলাইহিম গাইরিল-মাগদূবি 'আলাইহিম ওয়া লাদ-দাল্লীন।
(১) পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। (২) সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের রব। (৩) যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। (৪) যিনি বিচার দিবসের মালিক। (৫) আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই। (৬) আমাদেরকে সরল পথ দেখান। (৭) আপনার অনুগ্রহপ্রাপ্তদের পথ; তাদের পথ নয়, যারা আপনার রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
Reference: সূরা ফাতেহা ১:১-৭