Loading...
Language: Bengali
আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না: রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে, ন্যায়পরায়ণ নেতা, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া; আল্লাহ তা মেঘের উপরে তুলে নেন এবং এর জন্য আকাশের দরজা খুলে দেন। এবং রব বলেন: ‘আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়।’”
Reference: হাসান। তিরমিযী: ৩৫৯৮