Loading...
Language: Bengali
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اَللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ اَلَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
আল্লাহুম্মা ইন্নী আস-আলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল-আহাদুস-সামাদুল-লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।
হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে চাই, এই উসিলায় যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো ইলাহ নেই; আপনি একক (অমুখাপেক্ষী), অনাদি-অকোণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি এবং কেউ তাঁর সমকক্ষ নয়। বুরাইদা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) এক ব্যক্তিকে এই দোয়া করতে শুনে বললেন: ‘সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সে আল্লাহকে তার ইসমে আজম (মহান নাম) ধরে ডেকেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি দান করেন।’
Reference: সহিহ। তিরমিযিঃ ৩৪৭৫