Loading...
Language: Bengali
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ
আল্লাহুম্মা ইন্নী আস-আলুকা বি-আন্না লাকাল-হামদা, লা ইলাহা ইল্লা আনতাল-মান্নানু বাদীউস-সামাওয়াতি ওয়াল-আরদি, ইয়া যাল-জালালি ওয়াল-ইকরাম! ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নি আস-আলুক।
হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করি, যেহেতু সকল প্রশংসা আপনারই। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি মহা অনুগ্রহকারী, আসমান ও জমিনের স্রষ্টা। হে মহিমাময় ও মহানুভব! হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি আপনার কাছে চাই। আনাস বিন মালিক (রা:) থেকে বর্ণিত: আমি রাসূলুল্লাহ (সা:) এর সাথে বসে ছিলাম এবং এক ব্যক্তি নামাজ পড়ছিল। যখন সে রুকু করলো, সেজদা করলো এবং তাশাহহুদ পাঠ করলো, তখন সে দোয়া করলো এবং তার দোয়ায় বললো: (উপরে উল্লেখিত দোয়া)। রাসূলুল্লাহ (সা:) বললেন, 'তোমরা কি জানো সে কী দিয়ে দোয়া করেছে?' তারা বললো, 'আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।' তিনি বললেন, 'সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সে আল্লাহকে তাঁর ইসমে আজম (মহান নাম) ধরে ডেকেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি দান করেন।' [সহীহ (আলবানী)। নাসায়ী: ১৩০০]
Reference: সহীহ (আলবানী)। নাসায়ী: ১৩০০