Loading...
Language: Bengali
দোয়া কবুল হওয়ার অন্যতম শক্তিশালী কারণ হলো অসহায় অবস্থায় দোয়া করা। এর প্রমাণ হলো তিন ব্যক্তির হাদিস, যেখানে তারা রাতে একটি গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পরে পাহাড় থেকে একটি পাথর এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তখন তারা একে অপরকে বলল, "তোমরা যে কাজগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ তা খুঁজে বের করো, তারপর সেই কাজগুলোর উসিলায় আল্লাহর কাছে চাও, তবে আশা করা যায় তিনি তোমাদের এখান থেকে মুক্তি দেবেন।" তারপর তারা তাদের ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করল। এর ফলে, পাথরটি সরে গেল এবং তারা বেরিয়ে এল।
Reference: বুখারী: ২২১৫