Loading...
Language: Bengali
আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস (রাঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছেন: নিশ্চয়ই আদম সন্তানদের সমস্ত অন্তর দয়াময় আল্লাহর আঙ্গুলসমূহের মধ্য থেকে দুটি আঙ্গুলের মাঝে একটি অন্তরের মতো। তিনি সেটাকে যেদিকে ইচ্ছা ঘুরিয়ে দেন। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) বললেন:
اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
আল্লাহুম্মা মুসাররিফাল-কুলুবি, সাররিফ কুলুবানা আলা ত'আতিক
হে আল্লাহ, অন্তরসমূহ পরিবর্তনকারী! আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন।
Reference: মুসলিমঃ ২৬৫৫