Loading...
Language: Bengali
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত: নবী (সাঃ) দুআয় বলতেন:
رَبِّ أَعِنِّيْ وَلَا تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِيْ وَلَا تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِيْ وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِيْ عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِيْ لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ وَاغْسِلْ حَوْبَتِيْ وَأَجِبْ دَعْوَتِيْ وَثَبِّتْ حُجَّتِيْ وَسَدِّدْ لِسَانِيْ وَاهْدِ قَلْبِيْ وَاسْلُلْ سَخِيْمَةَ صَدْرِيْ
রাব্বি! আইন্নি ওয়া লা তু'ইন আলাইয়া, ওয়ানসুরনি ওয়া লা তানসুর আলাইয়া, ওয়ামকুরলি ওয়া লা তামকুর আলাইয়া, ওয়াহদিনি ওয়া ইয়াসসিরিল-হুদা লি, ওয়ানসুরনি আলা মান বাগা আলাইয়া। রাব্বিজ'আলনি লাকা শাক্কারান, লাকা জাক্কারান, লাকা রাহহাবান, লাকা মিতওয়া'আন, লাকা মুখবিতান, ইলাইকা আউওয়াহান মুনিবান। রাব্বি! তাকাব্বাল তাওবাতি, ওয়াগসিল হাওবাতি ওয়া আজিব দা'ওয়াতি, ওয়া সাব্বিত হুজ্জাতি, ওয়া সাদ্দিদ লিসানি, ওয়াহদি কালবি, ওয়াসলুল সাখিমাতা সাদরি
হে আমার রব, আমাকে সাহায্য করুন এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না, আমাকে বিজয় দান করুন এবং আমার ওপর কাউকে বিজয়ী করবেন না, আমার পক্ষে কৌশল করুন এবং আমার বিরুদ্ধে কৌশল করবেন না, আমাকে হেদায়েত দিন এবং হেদায়েত পাওয়া আমার জন্য সহজ করে দিন, যারা আমার ওপর জুলুম করে তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। হে আমার রব, আমাকে আপনার অধিক কৃতজ্ঞ, অধিক স্মরণকারী, অধিক ভীরু, অধিক অনুগত, অধিক বিনয়ী এবং আপনার দিকে ফিরে আসা ও তাওবাকারী বানিয়ে দিন। হে আমার রব, আমার তাওবা কবুল করুন, আমার পাপ ধুয়ে দিন, আমার দুআ কবুল করুন, আমার দলিল সুদৃঢ় করুন, আমার জিহ্বাকে সঠিক রাখুন, আমার অন্তরকে হেদায়েত দিন এবং আমার বুক থেকে বিদ্বেষ দূর করে দিন।
Reference: সহীহ। তিরমিযিঃ ৩৫৫১