Loading...
Language: Bengali
আবু মুসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) এই দুআটি পাঠ করতেন:
اَللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِي فِي أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اَللَّهُمَّ اغْفِرْ لِي جِدِّيْ وَهَزَلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ اَللَّهُمَ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
আল্লাহুম্মাগ-ফির লি খাতিআতি, ওয়া জাহলি, ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহুম্মাগ-ফির লি জিদ্দি ওয়া হাযালি, ওয়া খাতা'ই ওয়া আমদি, ওয়া কুল্লু যালিকা হিন্দি। আল্লাহুম্মাগ-ফির লি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু, ওয়া মা আসরারতু, ওয়া মা আ'লানতু, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আনতাল-মুকাদ্দিমু, ওয়া আনতাল-মুআখখিরু; ওয়া আনতা আলা কুল্লি শাই'ইন কাদির
হে আল্লাহ, আমার ভুল-ত্রুটি, আমার অজ্ঞতা এবং আমার কাজে বাড়াবাড়ি ক্ষমা করুন। এবং আপনি আমার চেয়ে (আমার বিষয়গুলো) ভালো জানেন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন (ঐ ভুলের জন্য যা আমি) ইচ্ছায় বা অনিচ্ছায় করেছি, এবং যা আমি ঠাট্টাচ্ছলে বা সিরিয়াসলি করেছি। এই সব দোষ আমার মধ্যে বিদ্যমান। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন ঐ ভুলের জন্য যা আমি আগে করেছি বা পরে করেছি, যা আমি গোপনে করেছি বা প্রকাশ্যে করেছি এবং যা আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনিই আদি এবং আপনিই অন্ত এবং আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান।
Reference: মুসলিমঃ ২৭১৯