Loading...
Language: Bengali
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সাঃ) বলতেন:
اَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِعِزَّتِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِيْ أَنْتَ الْحَيُّ الَّذِيْ لَا يَمُوْتُ وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ
আল্লাহুম্মা লাকা আসলামতু, ওয়াবিকা আমানতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়াবিকা খাসামতু, আল্লাহুম্মা ইন্নি আউযু বি-ইজ্জাতিকা, লা ইলাহা ইল্লা আনতা আন তুদিল্লানি, আনতাল-হাইয়ুল-লাযি লা ইয়ামুতু, ওয়াল-জিন্নু ওয়াল-ইনসু ইয়ামুতুন
হে আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, এবং আপনার ওপর ঈমান এনেছি, এবং আপনার ওপর ভরসা করেছি, এবং আপনার দিকেই ফিরে এসেছি, এবং আপনার সাহায্যেই আমি (শত্রুর সাথে) বিতর্ক করেছি। আমি আপনার সম্মানের উসিলায় আশ্রয় চাই, আপনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই, যেন আপনি আমাকে পথভ্রষ্ট না করেন। আপনি চিরঞ্জীব যার মৃত্যু নেই, অথচ জিন এবং মানুষ মৃত্যুবরণ করে।
Reference: মুসলিমঃ ২৭১৭