Loading...
Language: Bengali
রাসূলুল্লাহ (সাঃ) এভাবে দুআ করতেন:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوْذُ بِكَ مِنَ التَّرَدِّيْ وَأَعُوْذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوْذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ فِي سَبِيْلِكَ مُدْبِرًا وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ لَدِيْغًا
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল-হাদমি, ওয়া আউযুবিকা মিনাত-তারাদদি, ওয়া আউযুবিকা মিনাল-গরাকি, ওয়াল-হরাকি ওয়াল-হারামি, ওয়া আউযুবিকা আন ইয়াতা-খাব্বাতানিয়াশ-শাইতানু ইন্দাল-মাউতি, ওয়া আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউযুবিকা মিন আন আমুতা লাদিগা
হে আল্লাহ! আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যু থেকে আশ্রয় চাই, এবং আমি আপনার কাছে উঁচু স্থান থেকে পড়ে মৃত্যু থেকে আশ্রয় চাই, এবং আমি আপনার কাছে পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যু এবং অতি বার্ধক্য থেকে আশ্রয় চাই। এবং আমি আপনার কাছে মৃত্যুর সময় শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই, এবং আমি আপনার কাছে আপনার পথে যুদ্ধের সময় পালিয়ে যাওয়ার অবস্থায় মৃত্যু থেকে আশ্রয় চাই, এবং আমি আপনার কাছে (বিষাক্ত প্রাণীর) দংশনে মৃত্যু থেকে আশ্রয় চাই।
Reference: সহীহ। আবূ দাঊদঃ ১৫৫২