Loading...
Language: Bengali
اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي، اَللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ، وأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأْلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ، فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ، اَللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ
আল্লাহুম্মা বি ইলমিকাল-গাইবা ওয়া কুদরাতিকা আলাল-খালকি আহয়িনি মা আলিমতাল-হায়াতা খাইরান লি, ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল-ওয়াফাতা খাইরান লি। আল্লাহুম্মা ওয়া আসআলুকা খাশইয়াতাকা ফিল-গাইবি ওয়াশ-শাহাদাতি ওয়া আসআলুকা কালিমাতাল-হাক্কি ফির-রিদা ওয়াল গাদাবি, ওয়া আসআলুকাল-কাসদা ফিল ফাকরি ওয়াল-গিনা, ওয়া আসআলুকা না'ইমান লা ইয়ানফাদু ওয়া আসআলুকা কুররাতা 'আইনিন লা তানকাতি'উ ওয়া আসআলুকার-রিদা বা'দাল-কাদা'ই, ওয়া আসআলুকা বারদাল 'আইশি বা'দাল-মাওতি, ওয়া আসআলুকা লাযযাতান-নাযারি ইলা ওয়াজহিকা ওয়াশ-শাওকা ইলা লিকা'ইকা ফি গাইরি যাররা'আ মুদিররাতিন, ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন, আল্লাহুম্মা যাইয়িন্না বিযিনাতিল-ইমানি ওয়াজ'আলনা হুদাতাম মুহতাদিন
হে আল্লাহ, আপনার অদৃশ্যের জ্ঞান এবং সৃষ্টির ওপর আপনার ক্ষমতার উসিলায়, আমাকে ততদিন জীবিত রাখুন যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। হে আল্লাহ, আমি গোপনে ও প্রকাশ্যে আপনার ভয় প্রার্থনা করি। আমি সন্তুষ্টি ও ক্রোয়ের সময় সত্য কথা বলার তৌফিক চাই। আমি দারিদ্র্য ও স্বচ্ছলতার সময় মধ্যমপন্থা প্রার্থনা করি। এবং আমি আপনার কাছে এমন নেয়ামত চাই যা শেষ হবে না এবং এমন চোখের শীতলতা চাই যা বিচ্ছিন্ন হবে না। আমি আপনার কাছে ফয়সালার পর সন্তুষ্টি এবং মৃত্যুর পর জীবনের সুখ প্রার্থনা করি। আমি আপনার চেহারার দর্শনের স্বাদ এবং আপনার সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রার্থনা করি, কোন ক্ষতিকর বিপদ বা পথভ্রষ্টকারী ফিতনা ছাড়াই। হে আল্লাহ, আমাদের ঈমানের সৌন্দর্যে সজ্জিত করুন এবং আমাদের পথপ্রদর্শক ও হেদায়েতপ্রাপ্ত বানিয়ে দিন। আতা বিন আস-সায়েব (রহঃ) বর্ণনা করেন যে তার পিতা বলেছেন: "আম্মার বিন ইয়াসির (রাঃ) আমাদের নামাজ পড়ালেন এবং তিনি তা খুব সংক্ষিপ্ত করলেন। কিছু লোক তাকে বলল: 'আপনি নামাজ খুব সংক্ষিপ্ত করলেন।' তিনি বললেন: 'তা সত্ত্বেও আমি এমন কিছু দুআ পাঠ করেছি যা আমি রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে শুনেছি।' যখন তিনি উঠে গেলেন এবং চলে গেলেন, তখন এক ব্যক্তি তাকে অনুসরণ করল এবং তাকে সেই দুআ সম্পর্কে জিজ্ঞাসা করল, তারপর তিনি এসে লোকদের জানালেন: (উপরোক্ত দুআটি উল্লেখ করা হলো)
Reference: সহীহ। নাসাঈঃ ১৩০৫