Loading...
Language: Bengali
এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে এসে বললেন: "হে আল্লাহর রাসূল (সাঃ), আমি যখন আল্লাহর কাছে চাইব তখন কী বলব?" তিনি (সাঃ) বললেন: "বলো:
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
আল্লাহুম্মাগফির লি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়ারযুকনি
হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহমত করুন, আমাকে সুস্থ রাখুন এবং আমাকে রিজিক দান করুন। এবং তিনি তাঁর বুড়ো আঙুল ছাড়া চার আঙ্গুল উঁচু করে ধরলেন এবং বললেন: "এগুলো তোমার দ্বীন ও দুনিয়ার বিষয়গুলোকে একত্রিত করবে।"
Reference: সহীহ। ইবনে মাজাহঃ ৩৮৪৫