Loading...
Language: Bengali
ঘটনাটি নিম্নরূপ: নবী (সাঃ) তাকে একটি দিনার দিলেন যাতে তিনি তাঁর জন্য একটি ভেড়া কিনতে পারেন। উরওয়া সেই অর্থ দিয়ে দুটি ভেড়া কিনলেন। তারপর তিনি একটি ভেড়া এক দিনারে বিক্রি করলেন এবং একটি দিনার ও একটি ভেড়া নিয়ে নবী (সাঃ)-এর কাছে এলেন। এতে নবী (সাঃ) তার ব্যবসায় বরকতের জন্য আল্লাহর কাছে দুআ করলেন। ফলে উরওয়া (কোনো কিছু কিনে) লাভ করতেন এমনকি যদি তিনি মাটিও কিনতেন।
Reference: বুখারী: ৩৬৪২