Loading...
Language: Bengali
أَمْسَيْنَا وَأَمْسَا الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ، رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
আমসাইনা ওয়া আমসাল-মুলকু লিল্লাহি ওয়ালহামদু লিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল-মুলকু ওয়া লাহুল-হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাই'ইন কাদির। রব্বি আসআলুকা খাইরা মা ফি হাজিহিল-লাইলাতি ওয়া খাইরা মা বা'দাহা ওয়া আউজুবিকা মিন শাররি মা ফি হাজিহিল-লাইলাতি ওয়া শাররি মা বা'দাহা, রব্বি আউজুবিকা মিনাল-কাসালি, ওয়া সু'ইল-কিবারি, রব্বি আউজুবিকা মিন আজাবিন ফিন-নারি ওয়া আজাবিন ফিল-কবর।
আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং এই সময়ে সমস্ত রাজত্ব আল্লাহর এবং সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তিনি একমাত্র, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। হে আমার রব, আমি আপনার কাছে এই রাতের এবং এর পরের কল্যাণ চাই এবং আমি আপনার কাছে এই রাতের এবং এর পরের অকল্যাণ থেকে আশ্রয় চাই। হে আমার রব, আমি আপনার কাছে অলসতা এবং বার্ধক্যের খারাপ অবস্থা থেকে আশ্রয় চাই। হে আমার রব, আমি আপনার কাছে জাহান্নামের আজাব এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) বলেছেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় উপরের দোয়াটি পড়তেন। সকালে তিনি আসবাহনা পড়তেন... এবং সন্ধ্যায় তিনি আসবাহনার পরিবর্তে আমসাইনা পড়তেন।
Reference: মুসলিম: ২৭২৩